প্রধানমন্ত্রীর কার্যালয়ে সহস্রাধিক মামলার তালিকা দিয়েছে বিএনপি
সংলাপে প্রধানমন্ত্রীর আশ্বাস অনুযায়ী দেশব্যাপী নেতাকর্মীদের নামে মামলার তালিকা জমা দিয়েছে বিএনপি। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এ তালিকা জমা দিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যক্তিগত কর্মকর্তা আবদুল হামিদ এই তালিকা গ্রহণ করছেন বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান এ তথ্য জানিয়েছেন।
তাইফুল ইসলাম টিপু জাগো নিউজকে বলেন, ৫ হাজারের অধিক গায়েবি মামলাসহ ১০৪৬টি মামলার তালিকা দেয়া হয়েছে। দুই-এক দিনের মধ্যে বাকি তালিকা জমা দেয়া হবে।
কেএইচ/আরএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ২ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৩ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৪ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৫ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল