বল এখন সরকারের কোর্টে : ড. কামাল
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, শান্তিপূর্ণ উপায়ে জাতীয় ঐক্যফ্রন্ট দাবি আদায় করতে চায়। এমন অবস্থায় কোনো পরিস্থিতি তৈরি হলে দায়ভার সরকারের। কারণ বল এখন সরকারের কোর্টে।
বুধবার বিকেলে রাজধানীর বেইলি রোডে তার বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
কামাল হোসেন বলেন, আজকের সংলাপে আমরা ৭ দফা দাবি নিয়ে সীমিত পরিসরে আলোচনা অব্যাহত রাখার প্রস্তাব করেছি।
তিনি আরও বলেন, গায়েবি মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে ঐক্যফ্রন্ট নেতাকর্মীদের গ্রেফতার করা হবে না বলে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন।
এর আগে গণভবনে সংলাপ শেষে ড. কামাল হোসেনের বাসায় বৈঠকে বসেন ঐক্যফ্রন্টের নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, মোস্তফা মহসীন মন্টু প্রমুখ।
কেএইচ/জেএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ২ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৩ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৪ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৫ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল