গ্রেফতার এড়াতে রোডমার্চ বাতিল করেছে ঐক্যফ্রন্ট
ফাইল ছবি
রাজশাহীর অভিমুখে রোডমার্চ বাতিল ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। ফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বিকেলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুল ইসলামের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ঐক্যফ্রন্টের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
শায়রুল বলেন, প্রধানমন্ত্রীর আশ্বাসের পরও নেতাকর্মীরা গ্রেফতার হচ্ছেন এ কারণে রোডমার্চ বাতিল করা হয়েছে।
তবে রাজশাহীতে সমাবেশ হবে বলে জানান তিনি।
কেএইচ/এসএইচএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ২ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৩ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৪ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৫ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল