‘মেডিকেল বোর্ডের ছাড়পত্র ছাড়া খালেদাকে হাজির করা হয়েছে’
ফাইল ছবি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে হাসপাতাল থেকে আদালতে হাজির করা হয়েছে। মেডিকেল বোর্ডে যারা দায়িত্বে ছিলেন তারা তাকে ছাড়পত্র দেননি। অন্য একজনের মাধ্যমে ছাড়পত্র লেখানো হয়েছে।
১ মাস ২ দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসা শেষে আজ (বৃহস্পতিবার) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালতে হাজির করা হয়।
নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের বিষয়ে সেখানে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে কারাগারে নেয়া হয়েছে খালেদা জিয়াকে।
ওই শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে মির্জা ফখরুল বলেন, সরকার রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এ কাজগুলো করছে। মেডিকেল বোর্ডের দায়িত্বপ্রাপ্ততা বলছেন, খালেদা জিয়াকে এ মুহূর্তে ছাড়া ঠিক হবে না।
খালেদা জিয়ার মুক্তিও দাবি করেন বিএনপি মহাসচিব।
এদিকে ৩০ মিনিটের জন্য খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আদালতে আজ আবেদন করেন মির্জা ফখরুল ইসলাম ও খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া। তাদের এ আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বলেন, এটা জেলকোড অনুযায়ী যেতে হবে, আমাদের এখতিয়ারের মধ্যে নেই।
জেএ/এনএফ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী