পুলিশি বাধায় বিএনপির আলোচনা সভা বাতিল
পুলিশি বাধার অভিযোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের পূর্বঘোষিত আলোচনা সভা বাতিল করেছে বিএনপি।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আজ (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে এ আলোচনা সভা হওয়ার কথা ছিল।
বিএনপির সহ-দফতর সম্পাদক মুনির হোসেন বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমাদের পূর্বঘোষিত আলোচনা সভা হওয়ার কথা থাকলে পুলিশ মাইক নিয়ে যায়। এ সময় আমাদের কেন্দ্রীয় নেতা জিএস বাবুলসহ অন্তত ৩০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। যে কারণে আলোচনা সভাটি বাতিল করা হয়েছে।’
কেএইচ/এনডিএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী