অধ্যাপক মোজাফফর আহমদ লাইফ সাপোর্টে
ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি ও উপমহাদেশের প্রখ্যাত বাম রাজনীতিবিদ অধ্যাপক মোজাফফর আহমদ গুরুতর অসুস্থ। রাজধানীর সম্মিলিত সামরিত হাসপাতালে (সিএমএইচে) আইসিইউতে লাইফ সাপোর্টে তিনি চিকিৎসাধীন বলে নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে।
গত ৭ নভেম্বর মোজাফফর আহমদকে হাসপাতালে ভর্তি করা হয়।
দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। অধ্যাপক মোজাফফর আহমদ বারিধারার বাসায় স্ত্রী আমিনা আহমদ এমপি এবং একমাত্র ময়ে আইভীকে নিয়ে বাস করছেন।
পরিবারের সদস্যরা অধ্যাপক মোজাফফর আহমদের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এনএফ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি