আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপির নূর মোহাম্মদ মণ্ডল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য, রংপুরের পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ মণ্ডল আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
শনিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এসে তিনি আওয়ামী লীগে যোগদান করেন।
এ সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে আগামী নির্বাচনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নূর মোহাম্মদ মণ্ডল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সংলাপে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছি, তবে জ্বালাও-পোড়াও করলে ক্ষমা নেই। ভোটার দেখে নয়, জনগণের জন্য উন্নয়ন করেছি। কোন আসনে জয়লাভ করেছি, কোথায় করিনি সব জায়গায় উন্নয়ন করেছি। এ সময় শহীদ নূর হোসেনকে স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী।
গণভবনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কোটালিপাড়া ও রংপুরের পীরগঞ্জের আওয়ামী লীগের নেতারা দলীয় সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।
এইউএ/এএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি