ভোটের তারিখ এক মাস পেছানোর দাবি বিএনপি জোটের
জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে এ ঘোষণা দেন এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ।
এছাড়া ভোট ২৩ ডিসেম্বর আয়োজন না করে এক মাস পেছাতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি দাবি জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে ২৩ দল নিয়ে জোট হলেও এটিকে ২০ দলীয় জোট বলেন অলি আহমেদ।
এ সময় জোটের পক্ষ থেকে নির্বাচনে যোগ দেয়ার ঘোষণা দিলেও মনোনয়ন প্রক্রিয়া এবং জোটে নতুন যুক্ত হওয়া তিনটি দল প্রতিদ্বন্দিতা করবে কি-না সে বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি সাবেক এই যোগাযোগ মন্ত্রী।
কেএইচ/এমএমজেড/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী