আ.লীগের মনোনয়নপত্র কিনলেন সাবেক আইজিপি নূর মোহাম্মদ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ। ঢাকা বিভাগীয় মনোনয়ন ফরম সংগ্রহের বুথ থেকে রোববার কিশোরগঞ্জের পাকুন্দিয়া-কটিয়াদি আসনের জন্য তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
ঢাকা বিভাগের মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে থাকা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল কবির রাহাত বলেন, সাবেক আইজিপি নূর মোহাম্মদের জন্য তার ছেলে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এইউএ/জেডএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি