শোডাউন করে মনোনয়ন ফরম নিলেন এমপি বাবলা
নিজ নির্বাচনী এলাকার দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক শোডাউন করে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম কিনলেন দলটির ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা।
রেবাবার রাজধানীর গুলশানের ইনামুল সেন্টরের মনোনয়ন ফরম বিতরণ অনুষ্ঠানে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের হাত থেকে ঢাকা-৪ আসনে নির্বাচনের জন্য এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
এ সময় জাতীয় পার্টির সিনিয়ন কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এমপি, কো-চেয়ারম্যান জি এম কাদের এমপি, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপিসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১০টার দিকে ঢাকা-৪ আসন থেকে হাজার হাজার সমর্থক মিছিল নিয়ে ইমানুয়েলস্ সেন্টারের সামনে জড়ো হন সৈয়দ আবু হোসেন বাবলা।
মিছিলের নেতৃত্ব দেন জাপার কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, শ্যামপুর থানা জাপার সভাপতি কাওসার আহমেদ ও সাধারণ সম্পাদক ইব্রাহীম মোল্লা প্রমুখ। ব্যান্ড পার্টির তালে তালে বিশাল আকৃতির লাঙ্গল নিয়ে বাবলার হাজার হাজার কর্মী-সমর্থক ‘এরশাদ- বাবলা’ স্লোগানে মুখরিত করে তুলে পুরো এলাকা। এই সময় ওই সড়কে যানবাহন চলাচলও পুরোপুরি বন্ধ হয়ে যায়। বাবলার পাশাপাশি নিজেদের কর্মী সমর্থকদের নিয়ে ব্যাপক শোডাউন করে শক্তি প্রদর্শনের মাধ্যমে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন জাতীয় পার্টির অন্য নেতারা। নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও থেকে লিয়াকত হোসেন খোকাও বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এমইউএইচ/জেডএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি