আ.লীগের মনোনয়নপত্র জমা দিলেন প্রসিকিউটর কাজল
ঢাকা-১৬ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রসিকিউটর মোশারফ হোসেন কাজল।
সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। এর আগে রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে নৌকা প্রতীক বরাদ্দ পেতে দলীয় মনোনয়ন সংগ্রহ করেন কাজল।
মোশারফ হোসেন কাজল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার প্রসিকিউটর ছিলেন। জাতীয় চার নেতা হত্যা মামলারও প্রসিকিউটর হিসেবে কাজ করেছেন এ আইনজীবী।
সর্বশেষ রায় হওয়া ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ও প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন মোশারফ হোসেন কাজল।
ঢাকার মিরপুর থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতাদের অন্যতম হিসেবে থানা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
কাজল বলেন, ‘আমি রাজনৈতিকভাবে আওয়ামী লীগ পরিবারের সদস্য। আমাকে মনোনয়ন দিলে আমি নেত্রীকে আসনটি উপহার দেব।’
এইউএ/এনডিএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি