বিএনপির চরিত্র বদলায়নি : নাসিম
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি নির্বাচনে আসলেও তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। তারা জ্বালাও-পোড়াওয়ের নামে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।
তিনি বলেন, তারা নীলনকশা নিয়ে মাঠে মেমেছে। তারা চরিত্র না বদলালে এ দেশের জনগণ তাদের ভোটের মাধ্যমে জবাব দেবে।
বুধবার বিকেলে রাজধানীর শান্তিনগরে ঢাকা-৮ আসনের কেন্দ্রীয় নির্বাচনী অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি নির্বাচনে এলেও তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। যখন সমস্ত জাতি ভোটের প্রস্তুতি নিচ্ছে তখন তারা জ্বালাও-পোড়াওয়ের নামে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।
স্থানীয় সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায় প্রমুখ বক্তব্য রাখেন।
নাসিম বলেন, জ্বালাও-পোড়াও করে আগামী নির্বাচন বানচাল করা যাবে না। কারণ দেশে এখন নির্বাচনী হাওয়া শুরু হয়েছে। জনগণ ভোট দেবার জন্য উন্মুখ হয়ে আছে।
এফএইচএস/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী