বিএনপির কাছে দুই আসন দাবি লেবার পার্টির
বিএনপি নেতৃত্বাধীন ২৩ দলীয় জোটের কাছে দুইটি আসন দাবি করেছে তাদের অন্যতম শরিক বাংলাদেশ লেবার পার্টি।
বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জোটের সমন্বয়কারী নজরুল ইসলাম খানের কাছে পিরোজপুর-২ আসনে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ও বরগুনা-২ আসনে সিনিয়র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ফারুক রহমানর মনোনায়নপত্র জমা দেন।
লেবার পার্টির চেয়ারম্যান এ তথ্য জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
এ সময় লেবার পার্টির ভাইস চেয়ারম্যান মোসলেম উদ্দিন, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, ভাইস চেয়ারম্যান ও পিরোজপুর জেলা সভাপতি আমিনুল ইসলাম আমিন, যুগ্ম-মহাসচিব নুরুল ইসলাম সিয়াম,সাংগঠনিক সম্পাদক হুমাউন কবীর, আন্তর্জাতিক সম্পাদক খোন্দকার মিরাজুল ইসলাম, অর্থবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আল আমিন, রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক মেজবাউল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম সাদী ও ছাত্রমিশনের সিনিয়র সহ-সভাপতি নাসরুল্লাহ তালুকদার, সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।
কেএইচ/বিএ
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী