আটকের পর ছাড়া পেলেন বেবী নাজনীন
বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক, সংগীতশিল্পী বেবী নাজনীনকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। অপরদিকে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।
বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জাগো নিউজকে বলেন, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হলে রাত ৮টার দিকে তাদের আটক করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন বলেন, নিপুন রায়কে গাড়ি পোড়ানো মামলায় গ্রেফতার করা হয়েছে। তবে বেবী নাজনীনকে ছেড়ে দেয়া হয়েছে।
এর আগে বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বেবী নাজনীন ও নিপুন রায় চৌধুরী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলেনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, গতকাল নয়াপল্টনে পুলিশের গাড়ি পোড়ানো মামলায় নিপুন রায় চৌধুরীসহ দলের অনেককে আসামি করা হয়েছে।
কেএইচ/জেইউ/জেডএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী