‘উৎসবমুখর ভোটের পরিবেশ সৃষ্টি হয়েছে’
সব দলের অংশগ্রহণে দেশে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।
জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে শনিবার সকালে অনির্ধারিত ব্রিফিংয়ে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি।
রুহুল আমিন বলেন, ‘২০১৪ সালের চেয়ে বর্তমান নির্বাচনী পরিবেশ অনেক ভালো। এটি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সহায়ক হিসেবে কাজ করবে।’
হাওলাদার বলেন, ‘জাতীয় পার্টি মহাজোটের অংশ হিসেবেই নিজস্ব প্রতীক লাঙ্গল নিয়ে নির্বাচন করবে।’
তিনি বলেন, ‘জাতীয় পার্টি এখন আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। দেশের মানুষ হুসেইন মুহম্মদ এরশাদের ৯ বছরের দেশ পরিচালনার কথা এখনও মনে রেখেছে। দেশের মানুষ হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন সোনালি যুগে ফিরে যেতে চায়।’
এ সময় আরও উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আখতার, চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
এইউএ/এনডিএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী