বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়েছে। রোববার সকাল ৯টা থেকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎকার চলছে। দলের মনোনয়ন বোর্ড সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন।
মনোনয়ন বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির স্থায়ী কমিটির সদস্যরাই এ বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, সাধারণত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মনোনয়ন বোর্ডে সভাপতিত্ব করলেও এবার তিনি কারাগারে বন্দী থাকায় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে অবস্থান করার কারণে দলের মহাসচিব এই দায়িত্ব পালন করেছেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী সাক্ষাৎকার বোর্ডে উপস্থিত রয়েছেন।
পঞ্চগড় ও ঠাকুরগাও জেলার মনোনায়ন প্রত্যাশীরা এখন সাক্ষাৎকার দিচ্ছেন।
কেএইচ/এমবিআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী