ওয়ার্কার্স পার্টির ইশতেহার শনিবার
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নির্বাচনী ইশতেহার আগামী ২৪ নভেম্বর (শনিবার) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। মঙ্গলবার দলটির পলিটব্যুরোর সদস্য কামরুল আহসান এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার বেলা ১১টায় পার্টি কার্যালয় চত্বরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির সামনে তুলে ধরা হবে নির্বাচনী ইশতেহার। সংবাদ সম্মেলনে পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা লিখিত ইশতেহারটি উপস্থাপন করবেন। তখন পার্টির সভাপতি ও নির্বাচন কমিটির চেয়ারম্যান রাশেদ খান মেনন উপস্থিত থাকবেন।
এইউএ/জেডএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি