মনোনয়ন জমা দিলেন মেনন
জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
মঙ্গলবার (২৭ নভেম্বর) সেগুন বাগিচায় ঢাকা রিটার্নিং অফিসারের কার্যালয়ে একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।
ঢাকা জেলা রিটার্নিং অফিসার ও ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজমের হাতে মনোনয়নপত্র তুলে দেন তিনি। এ সময় সহকারী রিটার্নিং অফিসার মো. শাহজালাল উপস্থিত ছিলেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ও প্রধান নির্বাচন এজেন্ট কামরূল আহসান, বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক আশরাফ তালুকদার, নগর নেতা আবুল বাশার, মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম বাবুল, রাশেদ খান মেননের পুত্র আনিক রাশেদ খান।
এইউএ/এএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি