প্রার্থীদের রিটার্নিং অফিসে যেতে বিএনপির অনুরোধ
মনোনয়নপত্র বাছাইয়ের দিন দলের ও দুই জোটের প্রার্থী, প্রস্তাবক এবং সমর্থকদের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে বিএনপি।
শুক্রবার রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
এতে বলা হয়, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে আগামী ২ ডিসেম্বর। সারাদেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই বাছাই প্রক্রিয়া চলবে। ওইদিন বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্ট এবং ২০ দলীয় জোটের প্রার্থীসহ প্রস্তাবক ও সমর্থকদের যথাসময়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
কেএইচ/জেডএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী