নতুন ঠিকানায় জাতীয় ঐক্যফ্রন্ট
ফাইল ছবি
আসন্ন নির্বাচন ও জোটের কার্যক্রম পরিচালনার জন্য নতুন অফিস নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
শনিবার (১ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন অফিসের কথা জানান ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, নতুন অফিস রাজধানীর ৩৭/২ পুরানা পল্টন জামান টাওয়ারের চতুর্থ তলায় নেয়া হয়েছে। সেখানেই এখন থেকে ঐক্যফ্রন্টের সব কার্যক্রম পরিচালিত হবে।
এর আগে রাজধানীর আরামবাগের ইডেন কমপ্লেক্সে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার হতো।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় ঐক্যফ্রন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
এসআই/এআর/এএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ২ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৩ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৪ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৫ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল