শেষ পর্যন্ত বাতিল হলো আব্বাস পত্নীর মনোনয়ন
ঢাকা-৯ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের মনোনয়ন বাতিল করেছে ঢাকা জেলা রিটার্নিং কার্যালয়।
রোববার দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ঋণখেলাপির অভিযোগে মির্জা আব্বাসের স্ত্রীর মনোনয়ন স্থগিত করা হয়।
সে সময় মির্জা আব্বাস এ-সংক্রান্ত আদালতের আদেশের কাগজপত্র জমা দেন। তখন তাদের দুই ঘণ্টা সময় দেয়া হয়। কিন্তু ওই সময়ের মধ্যে ঋণখেলাপি-সংক্রান্ত কাগজপত্র বাংলাদেশ ব্যাংক থেকে এনে দেখাতে না পারায় বিকেলে আফরোজা আব্বাসের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
ঢাকা বিভাগীয় কমিশনার কেএম আলী আজম বিষয়টি নিশ্চিত করেন।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, অগ্রণী ব্যাংক ও বাংলাদেশ টেলিকমের কাছ থেকে আফরোজা আব্বাসের ঋণখেলাপি থাকার কথা জানা গেছে।
জেএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী