নির্বাচন করতে পারবেন না আমানুল্লাহ আমান
ফাইল ছবি
ঢাকা-২ আসনের প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমানের মনোনয়ন আপিল শুনানিতে খারিজ করে দিয়েছেন নির্বাচন কমিশন। এর ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না আমান।
শনিবার ইসির আপিল শুনানিতে দুর্নীতির দায়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
এর আগে দুর্নীতি মামলায় সাজা পাওয়ায় ‘ঢাকা-২’ আসনে আমানুল্লাহ আমানের মনোনয়ন বাতিল করেছিল রিটার্নিং কর্মকর্তা।
ইসির তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়ার পর থেকে প্রার্থী ও তার সমর্থকরা নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা চালাতে পারবেন।
জেইউ/জেএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ২ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৩ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৪ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৫ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল