কামাল হোসেন কর ফাঁকি দিয়েছেন কি না খতিয়ে দেখছে এনবিআর
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন কর ফাঁকি দিয়েছেন কি না তা খতিয়ে দেখছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নির্বাচনে যেন প্রভাব না পড়ে সেই বিষয়টি বিবেচনায় নিয়ে কাজ করছে এনবিআর।
রোববার এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।
এনবিআর চেয়ারম্যান বলেন, ড. কামাল হোসেন কর ফাঁকি দিয়েছেন কি না তা খতিয়ে দেখছি। আমরা কাজ করছি। এটা সময়সাপেক্ষ বিষয়। ব্যাংক সার্চ দিতে হবে।

তিনি বলেন, আপনারা জানেন এই মুহূর্তে যদি খড়্গহস্ত হয়ে যাই তাহলে অনেকে ভাববে যে উনি বিরোধীদলের পক্ষ হয়ে নির্বাচন করছেন এ জন্য ধরছি। যাই হোক এ প্রক্রিয়া চালু আছে।
নির্বাচনে আছে বলেই ছাড় দেয়া হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না পরিস্থিতি যাতে ওই লাইনে না যায়.. তবে তাকে ছাড় দিচ্ছি না।
এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এনবিআরকে দেয়া এক চিঠিতে ড. কামাল হোসেন কর ফাঁকি দিয়েছেন কি না তা জানতে চায়।
এসআই/এনএফ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী