ভোটের পথে বাধা কাটল টুকু-দুলুর
বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত স্থগিত করে মনোনয়নপত্র জমা নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
সিরাজগঞ্জ-২ আসন থেকে নির্বাচন করতে চাওয়া বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা হয় রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে। টুকু রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেও ব্যর্থ হয়ে পরে যান হাইকোর্টে।
একইভাবে হাইকোর্টে এসে প্রার্থিতা ফিরে পেলেন নাটোর-২ আসন থেকে নির্বাচন করতে চাওয়া বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
এফএইচ/এনএফ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি