বিকেলে আইজিপির সঙ্গে দেখা করবে বিএনপি
নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে হামলা, বিরোধীদলের নেতাদের গ্রেফতার প্রসঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সঙ্গে দেখা করবে জাতীয়তাবাদী দল বিএনপি।
বুধবার বিকেল তিনটার দিকে পুলিশ হেডকোয়ার্টারে আইজিপির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস ইউংয়ের সদস্য শায়রুল কবির খান।
আইজিপির সঙ্গে ওই বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন দলটির ভাইস-চেয়ারম্যান সেলিমা রহমান। তার সঙ্গে থাকবেন ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক আইজিপি আবদুল কাইয়ুম।
এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল সাড়ে চারটায় জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
কেএইচ/এসআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি