পিন্টুর কবর জিয়ারত করে মন্টুর প্রচারণা শুরু
বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন পিন্টুর কবর জিয়ারত করেছেন ঢাকা-৭ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের মোস্তফা মহসিন মন্টু। পিন্টুর কবর জিয়ারত করে ও স্বাধীনতা সংগ্রামে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তিনি।
আজ শুক্রবার বাদ জুমা আজিমপুর পুরাতন কবরস্থানে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সাবেক সাংসদ বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু কবর জিয়ারত করেন। একইসঙ্গে স্বাধীনতা সংগ্রামে নিহতদের প্রতিও শ্রদ্ধা জানান।
নবনির্মিত মেয়র মোহাম্মদ হানিফ ধার্মিক মসজিদে জুমার নামাজ আদায় করেন মন্টু। নামাজ আদায় শেষে তিনি মসজিদ থেকে বেরিয়ে এলে নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করেন- মণ্টু ভাইয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন, মন্টু ভাই দিচ্ছে ডাক ঘরে বসার সময় নাই।
এ সময় তার হাতে নেতা-কর্মীরা ধানের শীষ তুলে দেন।
এমইউ/এনএফ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী