নির্বাচন কমিশনের অভিমুখে আমানপুত্র
সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমানের পুত্র ও ঢাকা-২ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমানের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে। এ বিষয়ে অভিযোগ জানাতে তিনি নির্বাচন কমিশনের (ইসি) উদ্দেশে রওনা দিয়েছেন।
সোমবার দুপুর ১২টার দিকে গাবতলীর আমিনবাজারে নির্বাচনী প্রচারণা চালাতে গেলে সেখানে সাভার থানার ওসি এবং আওয়ামী লীগ নেতাদের হামলার শিকার হন তারা। ইরফান আমানের ঘনিষ্ঠ সহচর আব্দুস সোবহান স্বপন জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘এ ঘটনায় বিএনপি নেতাকর্মীসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। বিষয়টি জানাতে নির্বাচন কমিশনের (ইসি) অভিমুখে রওনা দিয়েছেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান।’
কেএইচ/এসআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি