আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা শুরু
‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ স্লোগান নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা শুরু করেছে আওয়ামী লীগ।
মঙ্গলবার সকালে হোটেল সোনারগাঁওয়ের বলরুমে ইশতেহার প্রকাশ করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, প্রকৌশলী, বুদ্ধিজীবী, তরুণ সমাজের প্রতিনিধি, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, দেশি-বিদেশি সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত রয়েছেন।
জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দলীয় ইশতেহার জাতির সামনে উপস্থাপন করা হচ্ছে। অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেকশনের ব্যবস্থা রয়েছে। অনুষ্ঠানে একটি ছোট ডকুমেন্টারি উপস্থাপন করা হচ্ছে।
এফএইচএস/এনএফ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী