মানুষ কথা বলতে ভয় পাচ্ছে : জোনায়েদ সাকি
ছবি-ফাইল
মানুষ এখন কথা বলতেও ভয় পাচ্ছে বলে মন্তব্য করেছন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
তিনি বলেন, প্রতিবাদ করলেই গুলি করা হবে, গুম-খুনের শিকার হতে হবে, এ আতঙ্কে চোখের সামনে ঘটা দুর্নীতি আর অপশাসনের প্রতিবাদ করতে মানুষ ভয় পাচ্ছে।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ঢাকা-১২ সংসদীয় আসনের ২৭নং ওয়ার্ডের শেরেবাংলা এলাকার বিভিন্ন অঞ্চলে ‘কোদাল প্রতীকের প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি’ নির্বাচনী গণসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় জোনায়েদ সাকির সঙ্গে ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতা দেওয়ান আবদুর রশীদ নীলু, তাসলিমা আখতার, বেলায়েত হোসেন, ইমরাদ জুলকারনাইন, ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।
গণসংযোগে জোনায়েদ সাকি আরও বলেন, মানুষের প্রতিবাদহীনতার সুযোগে শেয়ারবাজার লুট, ব্যাংক লুট, দখল আর উন্নয়নের নামে দুর্নীতির মহোৎসব চলছে চারদিকে। ৩০ তারিখের নির্বাচনে এসবের জবাব দিতে মানুষ অপেক্ষা করছে। আর আওয়ামী লীগ তা জানে বলেই একদিকে প্রার্থীদের ওপর হামলার হচ্ছে, অপরদিকে নিরাপত্তাহীনতার কারণে অনেক প্রার্থী প্রচারণায় নামতে পারছেন না। তবে নির্বাচন কমিশন এগুলো দেখেও না দেখার ভান করছেন।
তাই ৩০ ডিসেম্বর কেন্দ্রে গিয়ে এসব কিছুর জবাব দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
এইউএ/এএইচ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি