রাঙ্গুনিয়ায় ধানের শীষের প্রার্থীর গণসংযোগে হামলার অভিযোগ
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে ২০ দলীয় জোট মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থী নুরুল আলমের গণসংযোগে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন।
বুধবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাঙ্গুনিয়ার দক্ষিণ নিচিন্তাপুর গ্রামে হামলার ঘটনা ঘটে।

নগর বিএনপির সহ-দফতর সম্পাদক মো. ইদ্রিস আলী জানান, উপজেলার দক্ষিণ নিচিন্তাপুর এলাকায় ধানের শীষের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা নুরুল আলমের গণসংযোগ চলছিল। বেলা ১১টার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দানুর নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগ গণসংযোগে হামলা চালায়। এতে বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হয়। তাদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে। হামলার পর ধানের শীষের প্রার্থী নূরুল আলম গণসংযোগ না করেই ফিরে গেছেন।
এ বিষয়ে জানতে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এহসানুল কাদেরের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
আবু আজাদ/এএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী