চট্টগ্রামে জামায়াতের তিন নেতাকর্মী গ্রেফতার
চট্টগ্রাম নগরের হালিশহর থানার এ-ব্লকে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ ডিসেম্বর) দুপুরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার তিনজন হলেন- নাজিম উদ্দিন চৌধুরী (৩৮), আবুল বশর সবুজ (৩২) এবং আব্দুল হান্নান (২৭)।
পুলিশের দাবি, গ্রেফতার তিনজন জামায়াতে ইসলামীর সক্রিয় সদস্য। তারা আসন্ন সংসদ নির্বাচনে নাশকতার পরিকল্পনা করছিলেন। এ লক্ষে তারা কুমিল্লা থেকে চট্টগ্রামে এসেছেন।
নগর গোয়েন্দা পুলিশের এসআই মোজাম্মেল হোসাইন জানান, গ্রেফতার হওয়া নাজিমের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় বিস্ফোরক আইন ও বিশেষ ক্ষমতা আইনে চারটি মামলা আছে। বাকিরা তার সহযোগী। গ্রেফতার তিনজনের বিরুদ্ধে হালিশহর থানায় মামলা করা হয়েছে।
জেডএ
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি