সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে ঐক্যফ্রন্ট ও ২০ দল
ফাইল ছবি
প্রধান নির্বাচন কমিশনারের আচরণ ও নির্বাচনী পরিবেশ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে ঐক্যফ্রন্ট ও বিএনপি নেতৃতাধীন ২০ দলের নেতারা।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।
জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর ড. মেহেদী মাসুদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, ২০ দলের প্রধান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।
বৈঠক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কর্মসূচি আসতে পারে বলে জানা গেছে।
এর আগে দুপুরে নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করে বৈঠক বর্জন করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
বৈঠক বর্জন করে বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সিইসির আচরণ ভদ্রজনিত ছিল না। এ জন্য আমরা সভা বয়কট করেছি। তবে আমরা নির্বাচনে ফাঁকা মাঠে গোল দিতে দেব না।
দুপুর ১২টায় বৈঠক শুরু হয়। প্রায় দুই ঘণ্টার পর ২টার দিকে তারা বৈঠক বর্জন করেন। বৈঠক থেকে বের হয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন মির্জা ফখরুল। সংবাদ সম্মেলনের আগে বৈঠক থেকে ক্ষুদ্ধ ড. কামাল হোসেনও বেরিয়ে চলে যান।
এআর/জেএইচ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি