ধানের শীষের দুই প্রার্থীর বাড়ি থেকে আটক শতাধিক
বাগেরহাট-৪ আসনে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা আব্দুল আলীমের মোরেলগঞ্জ শহরের এসএম কলেজ রোডের বাসা থেকে ৫/৬ ঘণ্টা অবরুদ্ধ রাখার পর মঙ্গলবার বিকেলে ৯৯ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
এ বিষয়ে রাতে বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় সাংবাদিকদের প্রেস ব্রিফিং করবেন বলে জানিয়েছেন।
অপরদিকে বাগেরহাট-৩ আসনে ধানের শীষের প্রার্থী বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মো. আব্দুল ওয়াদুদের নিজ বাড়ি গৌরম্বায় হামলায় ৬ জন গুরুতর আহত হয়েছেন।
এর মধ্যে ওয়াদুদের এক ভাইয়ের পরিবারের দুই সদস্যকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর মধ্যে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
শওকত আলী বাবু/এসএইচএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি