অফিসিয়াল ফেসবুক পেজ খুলেছে ঐক্যফ্রন্ট
রাজনৈতিক ও নির্বাচনী প্রচারণার জন্য একটি অফিসিয়াল ফেসবুক পেজ ও একটি ওয়েবসাইট খুলেছে জাতীয় ঐক্যফ্রন্ট। অন্য কোন ফেসবুক পেজ বা সাইট থেকে ঐক্যফ্রন্টের নামে কিছু ছড়ানো হলে সেই দায়িত্ব তাদের নয় বলে দাবি করেছে তারা।
ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর ড. মেহেদী মাসুদ জাগো নিউজকে বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের নামে আরও অনেক ফেসবুক পেজ থাকলেও সেগুলো তাদের সঙ্গে যুক্ত নয়। জাতীয় ঐক্যফ্রন্টের সব নেতা, কর্মী ও সমর্থকদের ফেসবুক পেইজে সংযুক্ত হওয়ার অনুরোধ করা যাচ্ছে। জাতীয় ঐক্যফ্রন্টের সামগ্রিক অনলাইন নির্বাচনী প্রচারণা এই পেজ এবং ওয়েবসাইট দিয়েই চলবে।
ফেসবুক পেজ হচ্ছে- www.facebook.com/jatiyaoikya এবং ওয়েবসাইট- jatiyaoikyafront.org
এআর/এমএমজেড/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী