বৈঠকে বসছেন ড. কামাল-ফখরুলসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা
ফাইল ফটো
নির্বাচন নিয়ে পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসছেন ড. কামাল-ফখরুলসহ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। বৃহস্পতিবার বিকেল ৩টায় পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন ও মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, বঙ্গবীর কাদের সিদ্দিকীসহ ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।
জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচনী পরিবেশ, বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা এবং জোটের পরবর্তী কার্যক্রম নির্ধারণে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠক শেষে বিকেল ৫টার সময় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।
এআর/আরএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী