বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড
বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ www.facebook.com/bnpbd.org হ্যাক হয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বিকেলে দলটির সহ-দফতর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানান।
বিজ্ঞতিতে বলা হয়, গতরাত ৩টার দিকে হ্যাক হওয়ার পর থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ বিভিন্ন নেতৃবৃন্দের নামে বিভ্রান্তিমূলক পোস্ট দেয়া হয়েছে এবং হচ্ছে। এসব পোস্টের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই। এসব পোস্টে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ জানানো হচ্ছে।
বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজটি হ্যাকারদের কবল থেকে উদ্ধার হলে পুনরায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
কেএইচ/এসএইচএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী