ইভিএমে ভোট দিলেন সাদেক খান
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ মো. সাদেক খান তার ভোটাধিকার প্রয়োগ করেছেন।
রোববার সকাল ৮টা ৫৩ মিনিটে রাজধানীর মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকার মোহাম্মাদিয়া আলিম মাদরাসা কেন্দ্রে ইভিএমের মাধ্যমে তার ভোটটি সম্পন্ন করেন।
পরে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আলহামদুলিল্লাহ ভোট সুন্দর ও সুষ্ঠুভাবে হচ্ছে। কোথাও কোনো সমস্যা নেই। জনগণ আনন্দের সঙ্গে তার ভোটপ্রদান করছে। আমি জয়ের ব্যাপারে আশাবাদী।
এ সময় তার সহধর্মিনীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ নিয়ম অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন হবে, যেন আইনি বিষয়ে প্রশ্ন না ওঠে
- ২ মির্জা আব্বাসকে কেবিনে স্থানান্তর
- ৩ আওয়ামী লীগ-জামায়াত মুক্তিযুদ্ধ চায়নি: ডিএসসিসি প্রশাসক
- ৪ মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশিদের সম্মাননা পেলেন নাহিদ ইসলাম
- ৫ ভারতীয়দের দাবি বাহাত্তরের সংবিধান তারা করে দিয়েছেন: ব্যারিস্টার ফুয়াদ