ভোট দিলেন কামাল, জয়ের ব্যাপারে আশাবাদী
ঐক্যফ্রন্টের প্রধান সমন্বয়ক ড. কামাল হোসেন বলছেন, ঐক্যফ্রন্টের জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।
রোববার সকাল ৯টায় রাজধানীর ভিকারুননিসা স্কুল কেন্দ্রে ভোট দিয়ে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ওই কেন্দ্রে এখনও পর্যন্ত ভোট সুষ্ঠু হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
ড. কামাল অভিযোগ করেন, সারাদেশ থেকে ঐক্যফ্রন্টের প্রার্থীরা ফোন দিয়ে জানাচ্ছেন তাদের এজেন্টদের বের করে দেয়া হচ্ছে। অনেক কেন্দ্রে ভোটারদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
ঐক্যফ্রন্ট শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কি না- এমন প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান ড. কামাল।
এএসএস/এনএফ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী