ভোট দিলেন রেহানা-পুতুল
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। রোববার সকাল ৮টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে তারা ভোটাধিকার প্রয়োগ করেন।
এর আগে একই কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ধানমন্ডি সুধাসদনের ঠিকানায় ভোটার হওয়ায় তারা এ কেন্দ্রে ভোট দেন। তারা তিনজনই একসঙ্গে কেন্দ্রে প্রবেশ করেন।
রাজধানীর ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট এবং কলাবাগান থানা এলাকা নিয়ে ঢাকা-১০ সংসদীয় আসনের একটি ভোটকেন্দ্র ঢাকা সিটি কলেজ। জাতীয় সংসদের এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং বিএনপির প্রার্থী আবদুল মান্নান নির্বাচন করছেন।
এর আগে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন এবং ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনেও একই কেন্দ্রে ভোট দেন শেখ হাসিনা।
জেএ/এফএইচ/আরএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি