লক্ষাধিক ভোটে জয় পেলেন চিত্রনায়ক ফারুক
বহুল আলোচিত ঢাকা-১৭ আসনে প্রায় লক্ষাধিক ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন মহাজোট প্রার্থী চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। তিনি জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে হারান।
নায়ক ফারুক পেয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৬১০ ভোট। অন্যদিকে ধানের শীষ প্রতীক নিয়ে পার্থ পেয়েছেন ৩৮ হাজার ৬৩৯ ভোট।
যে কোনো সংসদ নির্বাচনে রাজধানীর এই আসনটিতে চোখ থাকে সবার। গুলশান, বনানী, ঢাকা সেনানিবাস ও ভাসানটেকের কিছু অংশ নিয়ে গঠিত ঢাকার প্রাণকেন্দ্রের এই আসনে এবার বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী নির্বাচন করেছেন।
এর আগে ভোটের দিন দুপুরে জাল ভোট কেন্দ্র দখলের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন পার্থ।
জেএইচ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি