রিজভীর সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তার ঘণ্টাব্যাপী বৈঠক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা বৈঠক করেছেন।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জ্যাকোব নামের ওই কর্মকর্তা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে এ বৈঠক করেন।
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানও উপস্থিত ছিলেন। তবে বৈঠকের বিষয়ে গণমাধ্যমে কিছু বলা হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে যুক্তরাষ্ট্র দূতাবাসের ওই কর্মকর্তা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে দুপুর দেড়টার দিকে সেখান থেকে বের হন।
কেএইচ/বিএ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি