ভোটারদের সম্মানে ঐক্যফন্টের এমপিরা শপথ নেবেন : আশা হানিফের
ভোটারদের সম্মানে হলেও ঐক্যফন্টের এমপিরা শপথ নেবেন বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সস্পাদক মাহাবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘যেসব ভোটাররা ঐক্যফ্রন্ট নেতার ভোট দিয়ে বিজয়ী করেছেন। তাদের সম্মানে হলেও তারা শপথ গ্রহণ করবেন বলে আমি আশা করি।’ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে শপথ নিতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মন্ত্রিপরিষদের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সস্পাদক বলেন, প্রধানমন্ত্রী যাকে যোগ্য মনে করেন, (তিনি) হবেন। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ গঠিত হবে।
গত ৫ বছর সংসদ অত্যন্ত কার্যকর ও গতিশীল ছিল বলেও জানান তিনি।
এইচএস/এমবিআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি