সানাউল্লাহকে দেখতে হাসপাতালে ফখরুল
বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াকে দেখতে হাসপাতালে গেলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর আগারগাঁওয়ের নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন সানাউল্লাহ মিয়া।
বিএনপি মহাসচিবের ব্যক্তিগত সহকারী মো. ইউনুস জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সানাউল্লাহ মিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার আশু সুস্থতা কামনা করেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন সানাউল্লাহ মিয়া। প্রাথমিকভাবে দলের মনোনয়ন পেলেও চূড়ান্ত মনোনয়ন পাননি তিনি। তারপরই শোনা যায় তার অসুস্থতার খবর।
ইউনুস জানান, প্রায় এক মাস হাসপাতালে চিকিৎসাধীন সানাউল্লাহ মিয়া।
কেএইচ/এনডিএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি