গণফোরাম নেতাদের সঙ্গে বসবেন ড. কামাল
ফাইল ছবি
নির্বাচন শেষে পরিবর্তিত পরিস্থিতিতে কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা ডেকেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
শনিবার সকাল ১০টায় দলটির কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। পরে বিকেল ৪ টায় সংবাদ সম্মেলন করবেন ড. কামাল হোসেন।
জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর ও গণফোরাম নেতা লতিফুল বারী হামিম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল ১০টায় তোপখানা রোডের শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় নির্বাচন পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করা হবে।
এআর/জেএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি