রুদ্ধদ্বার বৈঠকে বিএনপির মধ্যম সারির নেতারা
রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসেছেন বিএনপির মধ্যম সারির নেতারা। বৈঠকে স্থায়ী কমিটির সদস্যদের কেউ নেই, তবে ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব এবং সম্পাদকীয় মন্ডলীর সদস্যরা উপস্থিত রয়েছেন।
সোমবার বিকেল সাড়ে ৫টায় এ বৈঠক শুরু হয় বলে বিএনপির কার্যালয় সূত্র জানিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠক এখনও চলছে।
বৈঠকে ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মোহাম্মদ শাহজাহান, বেগম সেলিমা রহমান, এম মোরশেদ খান, এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ উপস্থিত রয়েছেন।
কেএইচ/জেএইচ/এমএস/এসজি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ২ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৩ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৪ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৫ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল