জাপা কখনোই প্রশ্নবিদ্ধ বিরোধী দল হবে না
জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, তাদের দল কখনোই প্রশ্নবিদ্ধ বিরোধী দল হবে না। সংসদে প্রকৃত বিরোধী দলের ভূমিকা রেখেই সাধারণ মানুষের আস্থা অর্জন করবে। যাতে আগামী জাতীয় নির্বাচনের আগেই জাপা আরও শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।
তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি শক্তিশালী দলে পরিণত হবার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক সমীকরণে অনেক জনপ্রিয় ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত নেতাই যোগ দেবেন জাতীয় পার্টিতে। অনেক দল নিশ্চিহ্ন হলেও জাতীয় পার্টি বেঁচে থাকবে সাধারণ মানুষের ভালোবাসায়।

সোমবার দলীয় চেয়ারম্যানের বনানী কার্যালয়ে রাজশাহী মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ জিএম কাদেরকে ফুলেল শুভেচ্ছা জানাতে এলে তিনি একথা বলেন।
এ সময় রাজশাহী মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোস্তফা রহমান ডালিম, সহ-সভাপতি লুৎফর রহমান, নজরুল ইসলাম, অ্যাডভোকেট এনামুল হকসহ রাজশাহী মহানগরের অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।
এমইউএইচ/এমএমজেড/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি