সংরক্ষিত আসনে মনোনয়ন নিলেন ব্যারিস্টার আফরিন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ব্যারিস্টার ওলোরা আফরিন।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে তিনি আবেদনপত্র সংগ্রহ করেন।
মানিকগঞ্জের সিংগাইর থানার বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াজেদ আলীর সন্তান ব্যারিস্টার ওলোরা আফরিন। তিনি মাত্র ১৬ বছর বয়সেই আর্তমানবতার সেবায় মেয়েদের সাবলম্বী হওয়ার গুরুত্ব অনুধাবন করে কাজ শুরু করেন। এলএলবি অনার্স শেষে লিংকনস ইন থেকে ‘বার-এট-ল’ ডিগ্রি অর্জন করেন।
আইন পেশায় নিয়োজিত এ তরুণ স্বপ্ন দেখেন দেশকে আন্তর্জাতিক মর্যাদায় নিয়ে যাওয়ার। সে লক্ষ্যে ‘ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেক্টর’ এ গবেষণা শুরু করেন।
তার অক্লান্ত প্রচেষ্টায় এবং স্বউদ্যোগে দেশের শিল্পীরা প্রাপ্য রয়ালিটি থেকে বঞ্চিত হওয়া এবং মেধা সম্পদের মর্যাদা ও সংরক্ষণ, নতুন শিল্পীদের অনুপ্রেরণা জাগরণের মাধ্যমে দেশের জন্য নতুন আয়ের উৎস সৃষ্টির পরিকল্পনা করেন। এ লক্ষ্যে দেশে প্রথমবারের মত ওলোরা আফরিনকে আইনি সহায়ক হিসেবে নিয়োগ দিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় অধিনস্থ কপিরাইট অফিস।
এইউএ/এএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি