বিএনপির আয়ের চেয়ে ব্যয় বেশি
দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি তাদের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে। সোমবার সকালে বিএনপির একটি প্রতিনিধি দল এই হিসাব জমা দেন।
দলটির দেয়া হিসাব অনুযায়ী তাদের আয়ের চেয়ে ব্যয় বেশি। আর এই ব্যয় নির্বাহ করা হয়েছে গত বছর ব্যাংক থেকে তোলা বাড়তি টাকা দিয়ে। দলটির হিসাব অনুযায়ী গত এক বছরে বিএনপির ব্যয় হয়েছে ৩ কোটি ৫৩ লাখ ৩ হাজার ৫৯০ টাকা। আর আয় হয়েছে ২ কোটি ৮৭ লাখ ৪৮ হাজার ৫৭৪ টাকা।
বিএনপির প্রতিনিধিরা উপস্থিত সাংবাদিকদের জানান, তাদের বেশির ভাগ ব্যয় হয়েছে দলের বিভিন্ন কর্মসূচি ও যাতায়াত খাতে। আর আয়ের উৎস মাসিক চাঁদা ও ফরম বিক্রি বলে জানানো হয়।
ইসির কাছে নিবন্ধিত রাজনৈতিকগুলোর বাৎসরিক আয় ব্যয়ের হিসাব দেওয়ার সর্বশেষ দিন ছিল ৩১ জুলাই। কিন্তু ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপি যথাক্রমে দেড় মাস ও একমাস করে সময় বাড়ানোর জন্য আবেদন করে।
সেই অনুযায়ী হিসাব জমা দেওয়ার জন্য বিএনপিকে ৩১ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। তবে যেসব দল নির্দিষ্ট সময়ের মধ্যে আয়-ব্যয়ের বিবরণী জমা দেননি এবং ইসিতে সময় বাড়ানোরও আবেদন করেনি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ইসি।
এইচএস/এসএইচএস
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি