সংসদ কার্যকর রাখতেই বিরোধী দলে জাপা : জিএম কাদের
ফাইল ছবি
জাতীয় সংসদকে কার্যকর রাখতেই জাতীয় পার্টি (জাপা) বিরোধী দলের ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন দলের কো-চেয়ারম্যান জিএম কাদের।
তিনি বলেন, জাতীয় পার্টি ছাড়া আর কোনো দলই কার্যকর ভূমিকা রাখার অবস্থায় নেই। এ কারণেই জাতীয় পার্টি এবার সরকারের মন্ত্রিত্ব গ্রহণ করেনি।
বুধবার (১৬ জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে অনির্ধারিত ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে জিএম কাদের এ কথা বলেন।
তিনি বলেন, ‘জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই। এখনো জাতীয় পার্টি পল্লীবন্ধু এইচ এম এরশাদের নির্দেশনায়ই চলছে। জাতীয় পার্টি এখন শক্তিশালী অবস্থায় ঐক্যবদ্ধ।’
তিনি বলেন, ‘জাতীয় পার্টি থেকে চারজন সংরক্ষিত আসনে সংসদ সদস্য মনোনীত হবে এবং এ তালিকা পার্টির চেয়ারম্যান চূড়ান্ত করবেন।’
এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফখর-উজ-জামান, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় নেতা এমএ রাজ্জাক খান, মো. মহিবুল্লাহ্, হাফিজ আহমেদ পিটু, আনোয়ার হোসেন তোতা, জিয়াউর রহমান বিপুলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এমইউএইচ/এএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি