আনিসুল ও আশরাফের আসনে ভোট : কাল থেকে আ.লীগের ফরম বিতরণ
কিশোরগঞ্জ-১ আসনে নির্বাচন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ নির্বাচনের জন্য বুধবার (২৩ জানুয়ারি) থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করবে আওয়ামী লীগ। এছাড়া তিন পৌরসভা ও ৩০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনের জন্যও মনোনয়ন বিতরণ করবে দলটি।
বুধ, বৃহস্পতি ও শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমা নেয়া হবে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ কার্যক্রম চলবে। আগ্রহীদের ২৫ জানুয়ারি বিকাল ৫টার মধ্যে মনোনয়ন জমা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএনসিসির ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের একটি প্যানেল তৈরির জন্য ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যদের নিয়ে সভা করবে। সভায় আলাপ-আলোচনার মাধ্যমে কমপক্ষে তিন জনের একটি প্যানেল সুপারিশ করবে।
প্যানেলটি মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে প্রার্থীদের যোগ্যতা, নেতৃত্বের গুণাবলি ও জনপ্রিয়তা ইত্যাদি উল্লেখ করে কমপক্ষে তিনজনের সুপারিশ আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ২৫ জানুয়ারি মধ্যে জমা দিতে হবে।
সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনেও উল্লিখিত নিয়মাবলি প্রযোজ্য।
এফএইচএস/এএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি